হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত

উত্তরদক্ষিণ। বুধবার (২ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:৪০

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে গিয়ে লেবাননে একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

লেবাননের যোদ্ধাদের সঙ্গে বুধবার (২ অক্টোবর) প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে জড়ায় ইসরায়েলি সেনারা। এদিন তারা বিভিন্ন দিক দিয়ে লেবাননের ভেতরে প্রবেশের চেষ্টা করে।

ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথমদিনের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাংক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না। ফলে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করলেও তারা এতে সফলতা পায়নি।

সেনাদের মৃত্যুর তথ্য জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ৮ জনের মধ্যে ৪ জন ইগোজ ইউনিটের সেনা ছিলেন। এছাড়া লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে আরও ৭ সেনা গুরুতর আহত হয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading