বিয়ে করলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিসের শুভেচ্ছা

বিয়ে করলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিসের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ। শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:২০

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ফেসবুকে হাসনাতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছ৷ দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন। বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি।’

সম্প্রতি সমন্বয়কদের নিয়ে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে। সারজিস-হাসনাতরাও এসব গুজব ‘সোর্স: চালাইদেন’ লিখে মজা করেছেন।

তাই সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি—না জানতে যোগাযোগ করা হলে ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহের বিয়ের তথ্য সঠিক।

এ বিষয়ে ফেসবুকে তিনি লিখেছেন, এতোসব চালাইদেনের মাঝে একটা সত্য খবর হলো গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই আসলেই বিয়ে করেছেন। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজনটা হয়েছে। আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।

ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading