ইরানে হামলা হবে শক্তিশালী, সুনির্দিষ্ট এবং বিস্ময়কর: গ্যালান্ট

ইরানে হামলা হবে শক্তিশালী, সুনির্দিষ্ট এবং বিস্ময়কর: গ্যালান্ট

আরেফিন বাঁধন। রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:৫০

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ওয়াভ গ্যালান্ট সম্প্রতি এক কঠোর বার্তায় বলেছেন, ইরানে তাদের হামলা হবে শক্তিশালী। তিনি বলেন, আমাদের হামলা হবে শক্তিশালী, সুনির্দিষ্ট এবং সর্বোপরি বিস্ময়কর। তারা (ইরান) বুঝতেই পারবে না, কী হলো, কীভাবে হলো। এমন পরিস্থিতিতে আরব দেশগুলো অবশ্য পাশে থাকার কথা বলেছে বলে জানিয়েছেন একজন ক‚টনীতিক। যদিও ইরান হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েলকে সহায়তাকারী যেকোনো দেশকে তারা আগ্রাসনকারী হিসেবে ধরে নেবে এবং এমন প্রতিবেশীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আসবে।

কিন্তু সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার এরই মধ্যে আমেরিকা ও ইরানকে জানিয়ে দিয়েছে, হামলা হলে ইসরায়েলকে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। জর্ডানও তার আকাশসীমায় যে কোনো অন্রপবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। আমেরিকা মনে করে না, ইরান ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading