মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ভোট নভেম্বর ৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ভোট নভেম্বর ৫

আসাদ এফ রহমান । শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫: ৩২

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। এবারের প্রার্থী ডেমোক্র্যাটিক দলীয় কমলা হ্যারিস আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনো নারীকে দেখারও সম্ভাবনা রয়েছে এবারও। সে হিসেবে এবারের নির্বাচন ঘিরে রয়েছে বাড়তি উত্তেজনা। ভোটের সময় যত এগিয়ে আসছে, মার্কিন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। বাকযুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস পরস্পরকে দোষারোপের কোনো সুযোগ হাতছাড়া করছেন না। নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে সক্ষম এমন সুইং স্টেট মিশিগান ও পেনসিলভানিয়ায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে চলেছে বাংলাদেশীসহ প্রবাসী জনগোষ্ঠীর ভোট।

এর আগে ২০১৬ সালে হিলারি ক্লিনটন চেষ্টা করেছিলেন, কিন্তু ট্রাম্পের কাছেই হেরে গিয়েছিলেন তিনি। তাই এবার জিতলে কমলা হ্যারিসই হবেন আমেরিকার প্রথম নারী এবং দ্বিতীয় কৃষ্ণকায় প্রেসিডেন্ট। কৃষ্ণকায়দের মধ্যে প্রথম জন ছিলেন বারাক ওবামা। কমলা হ্যারিসের মা ইন্ডিয়ান বংশোদ্ভ‚ত, বাবা ছিলেন কৃষ্ণকায়। এর আগে হিলারিকে হারিয়ে ট্রাম্প ২০১৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু পরের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান। কিন্তু তিনি কখনো পরাজয় মেনে নেননি। বাইডেনের নির্বাচন আমেরিকার পার্লামেন্ট (কংগ্রেস) আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময়, ট্রাম্প তৃতীয় বিশ্বের মতো তার সমর্থকদের দিয়ে কংগ্রেস ভবন ঘেরাও করে বাইডেনের নির্বাচন প্রতিহত করতে চেষ্টা করেন। এইবার হেরে গেলে তিনি হয়তো তার চেয়েও বড় হাঙ্গামা শুরু করতে পারেন।

আমেরিকা গোটা বিশ্বের কাছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্ররূপে স্বীকৃত। গণতন্ত্রের পুরোধা, ঐতিহ্যের প্রতীক, গর্বিত মুরব্বি আর উপদেশদাতা আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না। তিনি নির্বাচিত হন ইলেকটরদের ভোটে। সাধারণ নাগরিকরা ইলেকটরদের নির্বাচন করে। মার্কিন রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দল মাত্র দুটি-রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি। সাধারণত এই দুই দলের যেকোনো একটি দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। অবশ্য ছোট ছোট কিছু রাজনৈতিক দল যেমন লিবার্টারিয়ান, গ্রিন, ইন্ডিপেনডেন্ট পার্টি-তারাও কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়ন ঘোষণা করে। রিপাবলিকান পার্টি একটি রক্ষণশীল দল হিসেবে পরিচিত। এ দলের মধ্যে উল্লেখযোগ্য সাবেক প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, জর্জ ডাবিøও বুশ ও ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটিক দল তুলনামূলকভাবে উদারনৈতিক রাজনৈতিক দল। দলটি থেকে উল্লেখযোগ্য সাবেক প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বর্তমানে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০ বছর। বয়স কোনো ফ্যাক্টর নয় বলে ২০২৪ সালে পুনর্র্নিবাচনী প্রস্তুতিও তিনি শুরু করেছিলেন। কিন্তু গত জুলাইয়ে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। মূলত এরপর থেকেই উভয় শিবিরে জোর প্রচার শুরু হয়। তবে প্রেসিডেন্ট কে হবেন, সেটি নির্ধারণ হবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে। ভোটাররা চার বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এ নিয়ে প্রত্যাশীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে, বিশ্ববাসীর উৎকণ্ঠা ততই বাড়ছে।

ইউডি/এজেএস

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading