পুঁজিবাজারে লাগাতার পতন, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

পুঁজিবাজারে লাগাতার পতন, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

উত্তরদক্ষিণ। রবিবার (২৭ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:০০

দেশের পুঁজিবাজারে লাগাতার পতনের কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেয়ার নির্দেশনা দিয়েছে কমিশন।

রবিবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিএসইসি।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লাগাতার পতন হচ্ছে। যা অস্বাভাবিক এবং সন্দেহজনক। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে পতনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন। এজন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে যারা রয়েছেন- বিএসইসির এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ সামসুর রহমান, বিএসইসির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

কমিশন যেসব বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে-

১) ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার পিছনে কারণগুলো চিহ্নিত করা।

২) বাজারে গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা।

৩) অন্য কোন আনুষঙ্গিক বিষয় চিহ্নিত করা।

৪) বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করা।

তদন্ত কর্মকর্তারা আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং কমিশনে প্রতিবেদন দাখিল করবেন বলেও জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading