গণভবন জাদুঘরে থাকছে ‘আয়নাঘরের’ প্রতিরূপ

গণভবন জাদুঘরে থাকছে ‘আয়নাঘরের’ প্রতিরূপ

উত্তরদক্ষিণ। সোমবার (২৮ অক্টোবর), ২০২৪, আপডেট ২০:৩০

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘর হিসেবে গড়ে তুলতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে বহুল আলোচিত ‘আয়নাঘরের’ প্রতিরূপ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান সোমবার (২৮ অক্টোবর) স্থাপনাটি পরিদর্শন করে আসার পর তার দপ্তরের ব্রিফিংয়ে এ কথা বলা হয়।

গণভবনকে দ্রুত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তুলতে প্রধান উপদেষ্টার নির্দেশ তুলে ধরে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) উপদেষ্টাকে (আদিলুর রহমান খান) নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, স্থাপত্যবিদদের সঙ্গে কথা বলে যত দ্রুত করা যায়।

গণভবনে ‘আয়নাঘরের’ প্রতিরূপ রাখার নির্দেশের কথা তুলে ধরে তিনি বলেন, যাতে করে আয়নাঘরে যারা বন্দি ছিল, তাদের প্রতি কী ধরনের ‘নির্যাতন’ হয়েছে, তা মানুষ এ জাদুঘর পরিদর্শন করলে জানতে পারে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেশ কিছু মানুষকে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ আনা হয়েছে, সেইসব বন্দিশালাকে প্রতীকী হিসেবে ‘আয়নাঘর’ নাম দেওয়া হয়েছে।

আজাদ মজুমদার বলেন, এ নির্যাতনের সঙ্গে অনেকেই জড়িত। কারা সুস্পষ্টভাবে জড়িত সেটা গুম কমিশন তদন্ত করে বের করবে। এখনও কোনো বাহিনীকে আলাদা করে বিশেষভাবে চিহ্নিত করা হয়নি বা বিশেষ বাহিনীকে এককভাবে দায়ী করা হয়নি। একক দায়ী বা সমষ্টিগত দায়ীদের বিচারের আওতায় আনা হবে, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার।

‘আয়নাঘরের’ প্রতিরূপ এই আর কোথাও হবে কি না- এই প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে মিউজিয়াম করার পরিকল্পনা শুধু গণভবনকে ঘিরেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading