সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:২০
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ইউডি/এবি

