ব্রিটিশ কনসারভেটিভ পার্টির প্রধান হলেন কৃষ্ণাঙ্গ নারী কেমি বাডেনক

ব্রিটিশ কনসারভেটিভ পার্টির প্রধান হলেন কৃষ্ণাঙ্গ নারী কেমি বাডেনক

উত্তরদক্ষিণ। শনিবার (০২ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০

ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনসারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেমি বাডেনক। এর মাধ্যমে ব্রিটেনের একটি বড় রাজনৈতিক দল প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারীকে দলীয় প্রধান হিসেবে বরণ করে নিল।

কনসারভেটিভ পার্টিকে এর প্রতিষ্ঠাকালীন নীতিতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার দলটির নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হন বাডেনক।

দলটির প্রধান হিসেবে বাডেনক (৪৪) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন। জুলাইয়ে ব্রিটেনের জাতীয় নির্বাচনে বিপর্যয়কর ফলের পর মনোবল হারানো কনসারভেটিভ পার্টিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, দলটি ‘বাম দিক থেকে শাসন করে’ রাজনৈতিক কেন্দ্রের দিকে ঝুকেছিল।

রয়টার্স বলছে, বাডেনক সম্ভবত কনসারভেটিভ পার্টির ডানপন্থি নীতিগুলোতে জোর দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস এবং যাকে তিনি বলেছেন ‘প্রাতিষ্ঠানিক বামপন্থি চিন্তাধারা’ তার বিরোধিতা করবেন। তিনি বলেছেন, এটি বাক স্বাধীনতা, অবাধ উদ্যোগ ও মুক্ত বাজারের নীতিগুলিকে রক্ষা করা সময়।

কনসারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনে কয়েক মাস ধরে প্রতিযোগিতা চলছিল। শুরুতে ছয়জন প্রতিদ্বন্দ্বী থাকলেও চারজন ঝরে গিয়ে প্রতিযোগিতা দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়। চূড়ান্ত পর্যায়ে দলের ৫৭ শতাশং সদস্যের ভোট পেয়ে জয়ী হন বাডেনক। তার প্রতিদ্বন্দ্বী সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক পান ৪৩ শতাংশ ভোট।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading