সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং

সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং

উত্তরদক্ষিণ। শনিবার (০২ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০

অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন, এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি এমনই এক গুজবের বিষয়ে পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

এক পোস্টে প্রেস উইং জানায়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন?

মূলত বাংলাদেশ সেনাবাহিনী এবং আমেরিকার আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট আমেরিকার হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল।

এই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading