কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রশিক্ষণ চালু হবে: শ্রম উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রশিক্ষণ চালু হবে: শ্রম উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শনিবার (০২ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫০

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রশিক্ষণ চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এবারের যুব মেলায় সারা দেশ থেকে আগত ১১২ উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন।

আসিফ মাহমুদ বলেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা হতে যুবঋণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। এছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে।

তিনি আরও বলেন, পার্টটাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) ওপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয়য় ও দফতর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading