সাবেক মেয়র আতিকসহ ৪ জন রিমান্ডে

সাবেক মেয়র আতিকসহ ৪ জন রিমান্ডে

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১১:৫০

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিন, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৩ দিন ও অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সকালে আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করা হয়।

আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের জামিন নামঞ্জুর করে এসব আদেশ দেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading