দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, আপডেট ২২:১৫

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর।

বুধবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে আদালতে চিম্ময়কাণ্ডে ঘিরে সংঘর্ষ হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।’

এ বিষয়ে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading