আইনজীবী সাইফুল হত্যা: বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি

আইনজীবী সাইফুল হত্যা: বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৩:৩৫

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার ১০ জনকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সনু দাস।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গ্রেপ্তার দেখানো সবাই আলিফ হত্যা মামলার আসামি। গত ২৯ ডিসেম্বর হত্যা মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড হয়। একইদিন আলিফের ভাই খানে আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছিলেন। যেটিতে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এসময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading