জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে মিরপুরে অবস্থান কর্মসূচি

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে মিরপুরে অবস্থান কর্মসূচি

উত্তরদক্ষিণ। বুধবার (০৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ১৪:৫০

বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মিরপুরে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে লিফলেট বিতরণ ও অবস্থান কর্মসূচি পালনের সময় তারা দাবি জানান। এ সময় ‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জুলাইতে গণবিপ্লব হয়েছে, এটা যদি ঘোষণা না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায়, তাহলে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই নিরাপত্তার ঝুঁকিতে পড়বেন। আমরা চাই, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত জুলাই ঘোষণাপত্র তৈরি হোক।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading