বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা

বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা

উত্তরদক্ষিণ। সোমবার (২৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:০০

টঙ্গীর তুরাগতীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি (আখেরি মোনাজাত: ২ ও ৫ ফেব্রুয়ারি) শেষ হবে।

দেশি-বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের বিশ্ব ইজতেমায় যাতায়াত নির্বিঘ্ন এবং যথাস্থানে যানবাহন পার্কিং করতে ১৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি বিশেষ নির্দেশনাগুলো হলো

১. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্ত:জেলা বাস, ট্রাক, কার্ভাড ভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় এড়িয়ে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

২. একইভাবে নবীনগর, বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনসমূহ কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার, গাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

৩. ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আগত যানবাহনসমূহ কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১ ক্যাচি গেট) দিয়ে ইউটার্ন ব্যবহার করে চলাচল করবে।

৪. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪ টা থেকে ৩০০ ফিট দিয়ে আগত যানবাহনসমূহ কুড়িল ফ্লাইওভার লুপ-২ (বিমানবন্দরগামী) এড়িয়ে প্রগতি সরণি এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ (কাকলী-মহাখালীগামী) ব্যবহার করবেন। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না।

৫. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/বিমানবন্দরগামী এক্সিট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading