‘দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে’

‘দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে’

উত্তরদক্ষিণ। সোমবার (২৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:১০

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, এখন সংস্কারসহ নানান কথা যারা বলেন- বিএনপির ৩১ দফায় তা বলা ছিল। নতুন করে বলার কিছু নেই। একটি স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চরফ্যাশন সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নূরুল ইসলাম নয়ন সম্পাদক হওয়ার ৬ মাস পর সোমবার তিনি নিজ এলাকা চরফ্যাশনে আসেন।

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের কোনো অধিকার ছিল না। ছিল গুম, খুন আর সন্ত্রাসী কর্মকাণ্ড। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব পালিয়ে যায়নি। অস্ত্র ও টাকা নিয়ে অনেকে এখন নতুনভাবে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এখন বিভেদ নয়, বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সকালে ভোলায় পৌঁছলে নূরুল ইসলাম নয়নকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিব আলতাফ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বোরহানউদ্দিন ও লালমোহনেও তাকে সংবর্ধনা জানায় যুবদল।

যুবদল চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব, বরিশাল যুবদল সভাপতি তসলিম হোসেন, কেন্দ্রীয় যুবদল দলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা যুবদল সম্পাদক আব্দুল কাদের সেলিম, চরফ্যাশন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading