দ্রুত দেশে ফিরতে উদগ্রীব বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

দ্রুত দেশে ফিরতে উদগ্রীব বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

উত্তরদক্ষিণ। বুধবার (২৯ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:৩০

দ্রুত দেশে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন বেগম খালেদা জিয়া। কখন দেশে ফিরবেন, সেটি বিবেচনায় নিয়ে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দলীয় নেত্রীর দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।

জাতীয়তাবাদী যুবদলের ব্রিটেন শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় এশার নামাজের পর প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ তিন নাতনিকে নিয়ে তিনি পুরো পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন।

খ্যাতিমান চিকিৎসক হিসেবে তিনি চিকিৎসা শাস্ত্রের ভাষায় উল্লেখ করেন, স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন মানসিক দৃঢ়তার কারণেই অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি (বেগম জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থাও অনেক স্থিতিশীল।

অধ্যাপক জাহিদ বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই উনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি। উনি (বিএনপি’র চেয়ারপার্সন) আপনাদের কাছে দোয়া চেয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading