বিএনপির সঙ্গে ছাত্রদের ঝগড়া ও দরকষাকষি হচ্ছে: মান্না

বিএনপির সঙ্গে ছাত্রদের ঝগড়া ও দরকষাকষি হচ্ছে: মান্না

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:০০

বিএনপির সঙ্গে ছাত্রদের ‘ঝগড়া’ হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, বিএনপি ও ছাত্রদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, দরকষাকষি হচ্ছে। আমি বলছি দেশ ও জনগণের কল্যাণের জন্য তাদের সামনাসামনি বসে সমস্যার সমাধান করতে। ঐক্যবন্ধ হয়ে এক মঞ্চে নির্বাচন করা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বগুড়া জেলা পরিষদ মিলনায়নে নাগরিক ঐক্যের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।

নির্বাচন সর্ম্পকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন বেশি ভালো সংস্কার চাইলে নির্বাচন পরে হবে, অল্প সংস্কার চাইলে তাড়াতাড়ি হবে। আমি বলতে চাই, ভালো সংস্কার করে ভালো নির্বাচন দিন। কিন্তু সেই ভালো নির্বাচন খুব বেশি বিলম্বও করা যাবে না।

মান্না আরও বলেন, মানুষের ভাগ্য বদলের জন্য প্রয়োজন ভালো সরকার, ভালো নির্বাচন। গণতন্ত্রের জন্য, দেশ গড়ার জন্য, ভাতের অধিকার নিশ্চিত করার জন্য ভালো ভোটের ভালো সরকার প্রয়োজন। বিগত সরকারের সময়ে ভালো ভোট হয়নি, যে কারণে গণতন্ত্র ছিল না, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। শুধু লুটপাট হয়েছে।

তিনি বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর জিনিসপত্রের দাম কি কমেছে? সন্ত্রাসী কর্মকাণ্ড কি নির্মূল হয়েছে? যানজট নিরসন হয়েছে? কিছুই হয়নি। তাই নির্বাচিত সরকার লাগবে এসব সমাধান করতে। তার আগে পুলিশ ও প্রশাসনে যারা ফ্যাসিস্ট সরকারের সময়ে অন্যায় কাজ করেছে তাদের চিহিৃত করতে হবে। তাদেরকে সরাতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে তাদেরও বিচার করতে হবে।

জেলা নাগরিক ঐক্যের নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সদস্য আব্দুর রাজ্জাক সজিব, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগর প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading