রংপুরের সড়কে তিন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

রংপুরের সড়কে তিন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০০

ঘন কুয়াশার কারণে রংপুর নগরী ও পীরগঞ্জের তিন সড়কে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা।

রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে রংপুর নগরী ও পীরগঞ্জের তিন সড়কে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা।

রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেসের সঙ্গে কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।

নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার তিন যাত্রী। গুরুতর আহত হন আরও দুজন।

নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শনাক্তকরণের কাজ চলছে।

আহতদেরও উদ্ধার করে একই হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া রংপুর নগরীর নজিরের হাট এলাকায় সকালে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।

এদিকে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী এক বাসে ধাক্কা দেয় আরেকটি বাস।

এতে নিহত হয়েছেন একজন। আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানান হাইওয়ে ফাঁড়ির এ কর্মকর্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading