ইফতারে থাকুক মুরগির হালিম

ইফতারে থাকুক মুরগির হালিম

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ০৯:২০

ইফতারে রাখতে পারেন ঘরে তৈরি স্বাস্থ্যকর মুরগির হালিম। চার ধাপে রান্না করে নিতে পারেন এই মজাদার খাবার। রইলো রেসিপি।

উপকরণ-হালিম মিক্সড: ১ প্যাকেট, মুরগির মাংস: ৩০০ গ্রাম, আদাবাটা: আধা চা–চামচ, রসুনবাটা: আধা চা–চামচ, ধনেগুঁড়া: আধা চা–চামচ, জিরাগুঁড়া: আধা চা–চামচ, হলুদগুঁড়া: এক চা–চামচের চার ভাগের এক ভাগ, মরিচগুঁড়া: আধা চা–চামচ, আস্ত গরমমসলা: পরিমাণমতো, পেঁয়াজকুচি: ১ কাপ, গরমমসলা: ২ চা–চামচ
চিনি: এক চা–চামচের চার ভাগের এক ভাগ, লবণ: স্বাদমতো, তেল পরিমাণমতো

আরও যা লাগবে: সাজানোর জন্য লাগবে কাঁচামরিচের কুচি: ১ টেবিল চামচ, আদাকুচি: ১ টেবিল চামচ, বেরেস্তাকুচি: ২ টেবিল চামচ, ভাজা জিরাগুঁড়া: ১ টেবিল চামচ এবং লেবু: ১টি।

প্রথম ধাপ: মুরগির মাংস ধুয়ে পেঁয়াজকুচি, হলুদ, মরিচগুঁড়া, লবণ, আদাবাটা, রসুনবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, আস্ত গরমমসলা ও তেল দিয়ে মেখে নিতে হবে।

দ্বিতীয় ধাপ: চুলায় একটি পাত্র বসিয়ে মসলা মাখানো মাংস কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: এ পর্যায়ে প্যাকেটে লেখা নিয়মে অনুযায়ী হালিম মিক্সড রান্না করে নিয়ে নামানোর আগে গরমমসলা ও চিনি দিয়ে দিতে হবে।

শেষ ধাপে লেবুর রস, কাঁচামরিচের কুচি, আদাকুচি, বেরেস্তাকুচি ও ভাজা জিরাগুঁড়া হালিমের ওপর ছড়িয়ে দিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন গরম-গরম মুরগির হালিম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading