বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৩০

বগুড়া জেলা কারাগারে বন্দি আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই কয়েদীর নাম এমদাদুল হক ভট্টু (৫১)। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

এর আগেও বগুড়া জেলা কারাগারে বন্দি থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান। তারা হলেন— বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়। ওইদিন তার উচ্চ রক্তচাপজনিত জটিলতা ছিল। সেদিনই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয় এবং সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সাহরি শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading