নামাজ পড়ে ঘরে ফিরে স্বামী দেখলেন স্ত্রীর রক্তাক্ত মরদেহ

নামাজ পড়ে ঘরে ফিরে স্বামী দেখলেন স্ত্রীর রক্তাক্ত মরদেহ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৫০

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে ঢুকে রিজিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী খালেক গাজী জানান, রাতের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তার স্ত্রী ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি রিজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং নিশ্চিত হন যে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত করা যায়নি, তবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading