ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
xr:d:DAF1QLBZYs4:2381,j:7752241548572425189,t:24030505

উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ১২:৩০

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি রয়েছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউড়ি (১৭১) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৬৯), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৬৯), মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (১৬৩), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৯), কল্যাণপুর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৭) এলাকা, মহাখালীর আইসিডিডিআরবি (১৫৪) ও গুলশান লেক পার্ক (১৫২) এলাকা। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় দূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৮৯)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চেইং মাই (১৮৫) ও পাকিস্তানের করাচী (১৫৭)। সকালে এসব শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading