যুদ্ধবিরতির ভঙ্গের পর গাজায় ৯০০ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির ভঙ্গের পর গাজায় ৯০০ ফিলিস্তিনি নিহত

উত্তরদক্ষিণ। শনিবার (২৯ মার্চ), ২০২৫, আপডেট ১৩:০০

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় ওই অঞ্চলে ৮৯৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১ হাজার ৯৮৪ জন। গত ১৮ মার্চের পর থেকে হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া, হিজবুল্লাহর সঙ্গে নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েল প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে, অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুইজন আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে, ইসরায়েলি অবরোধের ফলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশে বাধাগ্রস্ত হওয়ায় গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading