২০২৭ বিশ্বকাপ খেলবেন কোহলি!

২০২৭ বিশ্বকাপ খেলবেন কোহলি!
India's captain Virat Kohli gestures while fielding during the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan at Old Trafford in Manchester, northwest England, on June 16, 2019. (Photo by Oli SCARFF / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

উত্তরদক্ষিণ। মঙ্গলবার । ০১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পরপরই ওই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইন্ডিয়ার কিংবদন্তি বিরাট কোহলি। এরপরই প্রশ্ন জাগে, কবে তিনি ওয়ানডে থেকেও অবসর নেবেন ।

সম্প্রতি, আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে? জবাবে কোহলি বলেন, ‘পরের এক দিনের বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’ কোহলির কথায় উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠেন।

দু’বছর পর সেই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার যা ফিটনেস তাতে খেলতে বিশেষ সমস্যা হওয়ার কথা না। সেই লক্ষ্যেই এখন থেকে নিজেকে তৈরি করছেন কোহলি।

২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জেতেনি ইন্ডিয়া। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে। ২০২৩ সালে ইন্ডিয়ার মাটিতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ ছিল তাদের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের। হারের ধাক্কায় মাঠেই কেঁদে ফেলেছিলেন কোহলি।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading