ক্ষমতায় থাকার জন্য একটি শক্তি নতুন নতুন পদ্ধতি বের করছে: খসরু

ক্ষমতায় থাকার জন্য একটি শক্তি নতুন নতুন পদ্ধতি বের করছে: খসরু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০১ এপ্রিল), ২০২৫, আপডেট ১৯:৪০

একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে, সে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (০১ এপ্রিল) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আমীর খসরু সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

আমীর খসরু বলেন, ফ্যাসিস্টও একটা শক্তি যারা একভাবে ক্ষমতা দখল করে থাকে। আরেকটা শক্তি আছে যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে। ফ্যাসিস্টও দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সে জন্য বাংলাদেশর মানুষ প্রস্তুত রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নির্বাচনী হাওয়া বইছে। আজ সবার মধ্যে আনন্দ–উচ্ছ্বাস বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন। তবে পুরোটা আসেনি।

তিনি বলেন, মানুষ এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন। সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading