আমেরিকায় কোম্পানি স্থানান্তরের এটাই দুর্দান্ত সময়: ট্রাম্প

আমেরিকায় কোম্পানি স্থানান্তরের এটাই দুর্দান্ত সময়: ট্রাম্প

উত্তরদক্ষিণ। বুধবার (৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪৫

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজার যখন স্থবির হয়ে পড়েছে তখন যুক্তরাষ্ট্রে আপনার কোম্পানি স্থানান্তরের দুর্দান্ত সময় এসেছে।

বুধবার (৯ এপ্রিল) তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, অ্যাপল ও অন্যান্য কোম্পানির মতো আপনার কোম্পনিকেও আমেরিকায় স্থানান্তরের সময় এসেছে। শূন্য শুল্ক, তাৎক্ষণিক বৈদ্যুতিক সংযোগ ও অনুমোদন পাবেন। কোন পরিবেশগত ঝামেলাও নেই। দেরি করবেন না, এখনই করুন!

এদিকে আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে আমেরিকার ‘পাল্টা শুল্ক’। পূর্বঘোষণা অনুযায়ী নয়ই এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্কহার ৮৪ শতাংশ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে। এর জবাবে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে।

আমেরিকার ১০৪ শতাংশ শুল্ককে নিপীড়ণমূলক আখ্যা দিয়ে এই শুল্ক আরোপ করেছে চীন।

এর আগেও আমেরিকা চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলো। এখন নতুন সিদ্ধান্তের ফলে চীনা পণ্যে শুল্কহার আকাশচুম্বী হয়ে গেছে।

গত ২ এপ্রিল আমেরিকার চীনের ওপর আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার এক দিনের মাথায় গত ৪ এপ্রিল চীনও সমান হারে আমেরিকার পণ্যের ওপর শুল্ক আরোপ করে।

হোয়াইট হাউজ জানিয়েছে, চীনে আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপ করায় তারা দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে চীন আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করলে দেশটির ওপর আরও ৫০ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে। তার ভাষ্য, আমি আগেই সতর্ক করেছিলাম, আমেরিকার বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে তারা সঙ্গে সঙ্গে নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading