নাগরিক কমিটির নেতা দিলশাদ বহিষ্কার

নাগরিক কমিটির নেতা দিলশাদ বহিষ্কার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:১০

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

গত মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাকে বহিষ্কার করে।

আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading