পটুয়াখালীর দশমিনায় দুই কক্ষ পরিদর্শক বহিস্কার

পটুয়াখালীর দশমিনায় দুই কক্ষ পরিদর্শক বহিস্কার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৩০

এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষা চলাকালীন পটুয়াখালীর দশমিনা উপজেলায় হল পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার(১০এপ্রিল) এসএসসি ও দাখিল পরিক্ষার প্রথম দিনে আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরী এ বহিষ্কারাদেশ প্রদান করেন।

বহিস্কৃত শিক্ষক হলেন- উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন ও বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাসলিমা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ কাওসার।

বাংলা প্রথম পত্র পরীক্ষার নির্দিষ্ট সময় এমসিকিউ প্রশ্ন শিক্ষার্থীদের মাঝে দেওয়া হলে কেন্দ্রের তিন নম্বর কক্ষে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবেশ করে দেখেন একই সেটের প্রশ্ন শিক্ষার্থীদের হাতে । তাই নিয়ম বহির্ভুত ও কর্তব্যে অবহেলার কারনে তাৎক্ষনিক তিন নম্বর কক্ষের দুই জন কক্ষ পরিদর্শককে বহিস্কার করে নতুন কক্ষ পরিদর্শক নিয়োগ দেন।

উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরীকে কক্ষ পরিদর্শককে বহিস্কারের বিষয় জানতে একাধিকবার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে রিসিভ করেননি।

কেন্দ্রসূত্রে জানা যায়, চলমান এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় উপজেলায় ৪টি কেন্দ্রে এসএসসি(মাধ্যমিক)-৯৯৮, এসএসসি(কারিগরি)-১৮৭, দাখিল-৪১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

এর মধ্যে এসএসসি(মাধ্যমিক)-১৭, এসএসসি(কারিগরি)-৬ এবং দাখিল-১৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading