ড. ইউনূসের সঙ্গে ‘দ্বন্দ্বে’ না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার

ড. ইউনূসের সঙ্গে ‘দ্বন্দ্বে’ না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ জুন), ২০২৫, আপডেট, ২২:০০

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘দ্বন্দ্বে না জড়ানোর’ পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৭ জুন) ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এই পরামর্শ দেন।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন। আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে।

স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সঙ্গে ঈদের দিনের সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদকের আলাপ হয়। তাদের কেউ কেউ উদ্ধৃত হতে সরাসরি মানা করেন। তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তারেক রহমান বিভিন্ন সোর্সে মতামত গ্রহণ করেন।

সাক্ষাতের সম্ভাব্যতা, আলাপের বিষয়, দেশ ও দলের অবস্থানসহ নানা ইস্যুতে তারেক মতামত সংগ্রহ করেন। এক্ষেত্রে তার অ্যাডভাইসরি পরিষদের সদস্যরাও ভূমিকা রাখেন।

শনিবার (৭ জুন) শুভেচ্ছা বিনিময়কালে ফিরোজায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মঙ্গলবার (১০ জুন)  দুপুরে তিনি গণমাধ্যমকে বলছিলেন, ‘আসলে আমরা ঈদের দিন যাই শুধু শুভেচ্ছা বিনিময়ে। আর ম্যাডামের সঙ্গে সাধারণত এত ভিড় থাকে, লোকজন থাকে—যে কারণে আমরা অন্য কোনও আলোচনা করি না। সে কারণে সেটা সৌজন্যমূলক সাক্ষাৎ, শুভেচ্ছা। দুয়েকটা ছুটকা কথাবার্তা হয়তো হয়।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading