ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা: মেহজাবীন

ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা: মেহজাবীন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ জুন, ২০২৫, আপডেট ১৩:৩০

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের দীর্ঘ তেরো বছরের প্রেমের সম্পর্ক পরিণয় ঘটে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। সেদিন নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন।

পেশাগত ও ব্যক্তিগত জীবন বেশ তৃপ্ত এই জুটি। বিভিন্ন সময় এ দম্পতির কথায় বোঝা যায় তা। সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশ হাসিখুশিভাবে ধরা দেন তারা। সাক্ষাৎকারগুলোতেও একে অন্যের প্রশংসা করেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফান্সে গিয়েছিলেন আদনান আল রাজীব। এর কিছু দিন পর স্বামীর কাছে উড়াল দেন। সেখান থেকে ছবি, ভিডিও ভাগ করে নিয়েছেন।

শুকবার (১৩ জুন) সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। মেহজাবীন ধরা দিয়েছেন মেরুন রঙের একটি গাউন পরে, মাথায় গুজেছেন ফুলের খোঁপা। অন্যদিকে কালো চশমা ও ব্লেজার হাস্যজ্বল লুকে ধরা দিয়েছেন আদনান।

আন্তর্জাতিক অঙ্গনে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন
ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এখনও যেন স্বপ্ন মনে হয়, কিন্তু এটা আমাদেরই গল্প। ভালোবাসার শহরে প্রতিটি রাস্তা প্রেমের কথা বলে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই আমাদের গল্পটা এভাবে লেখার জন্য।’

তিনি যোগ করেন, ‘তোমার (আদনান আল রাজীব) পাশে শান্ত সকালগুলো। প্যারিসের ছাদের উপর প্রতিধ্বনিত হওয়া হাসির রোল, আর সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠা আমাদের বন্ধন। তুমি আমার প্রার্থনার উত্তর। এই ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা।

তারকা জুটির ছবিগুলো নজর কেড়েছে অনুরাগীদের। প্রামণ মিলিয়েছে মন্তব্যের ঘরে। অভিনেত্রীর রূপের প্রশংসা করে একজন লিখেছেন, ‘রাণীর মতো সুন্দর লাগছে’। অন্য একজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ লাগছে আপনাদের’। নেটাগরিকদের অধিকাংশ রাজবী-মেহজাবীনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading