দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

উত্তরদক্ষিণ। সোমবার (১৬ জুন) ২০২৫, আপডেট ২২:৫০

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যেই সোমবার (১৬ জুন) সকালে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, এই সপ্তাহের শেষ দিকে রনতরীটির ভিয়েতনামের দানাং শহর পরিদর্শনের কথা ছিল।

কিন্তু একজন কূটনীতিক-সহ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২০ জুনের জন্য নির্ধারিত একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা বাতিল করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, হ্যানয়ের মার্কিন দূতাবাস তাকে ‘একটি জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তার’ কারণে ওই অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছে।

তবে রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারত–প্রশান্ত মহাসাগরে আমেরিকার নৌবাহিনীর ‘নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে’ নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

মেরিন ট্র্যাফিকের তথ্য থেকে দেখা গেছে, সোমবার সকালে রণতরীটি পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছিল, যেখানে ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading