জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, আপডেট ০৯:২০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার (৪ আগস্ট) এ তথ্য জানান।

আজ বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি।

পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading