১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৩০
খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৯ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রকল্পের মধ্যে ৯টির উদ্বোধন ও ৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহীর পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত মার্কেটের দ্বিতীয় তলা, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নির্মিত ভবন, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রকল্পের (পর্যায়-১) আওতায় মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবন, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-ভাগাইল ব্রিজ, চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ।
নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেস্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়ার পাওয়া সম্ভব।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে যেসব মাঠ নির্মাণাধীন রয়েছে, সেগুলো নির্মাণ দ্রুত কাজ শেষ হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই, সেগুলো উপজেলায় স্টেডিয়াম তৈরী করা হবে।
এসময় ক্রীড়া মন্ত্রাণালয়ের কর্মকর্তারাসহ নাটোরের জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টেডিয়াম উদ্বোধনের পর উপদেষ্টা নাটোর জেলা পরিষদ মিলনায়তেনে সুধী সমাবেশে যোগ দেন।
ইউডি/কেএস

