হাত মেলালেন ট্রাম্প-পুতিন, যাচ্ছেন রুদ্ধদ্বার বৈঠকে

হাত মেলালেন ট্রাম্প-পুতিন, যাচ্ছেন রুদ্ধদ্বার বৈঠকে

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ০২:০০

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় অবতরণ করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী ফ্লাইট।

প্রথমে পুতিনকে বহনকারী ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে অবতরণ করে। পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় অবতরণ করেন বিশেষ ফ্লাইটে করে। খবর বিবিসির

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন বিমানের সামনে থেকে বিছানো লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসেন এবং করমর্দন করেন। অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন।

তারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পরে হাসিমুখে সংবাদমাধ্যমের জন্য ছবি তোলার জন্য দাঁড়ান।

এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষমতাধর দুই নেতা রুদ্ধাদ্বার বৈঠকে বসবেন বলে জানা গেছে।

আলাস্কার অ্যাঙ্করেজে স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে ইউক্রেইন যুদ্ধ থামানোর আলোচনা ফলপ্রসূ হতে পারে, নাও পারে। দু-ধরনের অনিশ্চয়তাই রয়েছে। ইউক্রেইন প্রশ্নে পুতিন বরাবরই ছাড় দিতে নারাজ। আর ট্রাম্প নিজেকে তুলে ধরছেন শান্তির দূত হিসেবে। এ বৈঠকের আগে কয়েক দিন ধরে ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিকভাবে অভিযান শুরু করে রাশিয়া। এরপর চলে গেছে সাড়ে ৩ বছর। এখনও থেমে থেমে লড়াই চলছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading