চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ১১:০৫

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ করে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading