ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ২১:১০

বিদেশি ব্র্যান্ডের নামে মানহীন প্রতিষ্ঠানের অংশগ্রহণের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ইপিবির কনফারেন্স রুমে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২০২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডার অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে রফতানিমুখী শিল্প ও উৎপাদকদের বৈশ্বিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে আসন্ন নভেম্বর মাসে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ মেলা আয়োজনের অনুমোদন দেয়া হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশের বাইরে আয়োজিত প্রতিটি মেলার আগে আমাদের বিশ্লেষণ করা দরকার। যেখানে বাজার সম্প্রসারণের সুযোগ আছে সেখানে কার্যকরভাবে অংশ নিতে হবে। শুধু অংশগ্রহণ নয়, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও প্রবৃদ্ধির বিষয়েও মনোযোগী হতে হবে।’

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘সোর্সিং মেলা আয়োজন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে না, আমাদের সক্ষমতাও তৈরি হবে না। এজন্য বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সোর্সিং মেলার প্রচারণা জোরদার করতে হবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading