‘হাইজ্যাক’ করে ফুটবলার কিনল আর্সেনাল!

‘হাইজ্যাক’ করে ফুটবলার কিনল আর্সেনাল!

উত্তরদক্ষিণ। শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:২৫

বেশ কিছুদিন ধরে যেভাবে সব এগোচ্ছিল, তাতে নিশ্চিত ছিল ক্রিস্টাল প্যালেস থেকে চলতি মৌসুমে টটেনহ্যাম হটস্পারে যোগ দিচ্ছেন এবেরেচি এজে। বিষয়টি নিয়ে দুই ক্লাবের মধ্যে কথাবার্তাও অনেকদূর এগিয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। কিন্তু এরই মধ্যে টটেনহ্যামের কাছ থেকে এই ইংলিশ ফুটবলারকে অনেকটা হাইজ্যাক করে নিয়েছে আর্সেনাল।

একদম আচমকা দৃশ্যপটে হাজির হয়ে এজের ব্যাপারে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ৯১ মিলিয়ন ডলারের ট্রান্সফার চুক্তি করে ফেলেছে আর্সেনাল। যদিও প্যালেসের সঙ্গে গানারদের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এখনও বাকি আছে। তবে এজে যে আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন সেটা এখন নিশ্চিত।

বুধবার দিনের শুরু থেকে বিকাল পর্যন্ত টটেনহ্যাম জানতো যে, তারাই ক্রিস্টাল প্যালেস থেকে এজেকে কিনতে যাচ্ছে। সে লক্ষ্যে চুক্তির কাগজপত্রও তৈরি করছিল তারা। এছাড়া এজের সঙ্গে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষও কথাবার্তা বলে নিশ্চিত করে রেখেছিল। এরই মধ্যে আর্সেনাল তাদের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে যায়।

হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন হাভার্টজ। যে কারণে একেবারে শেষ মুহূর্তে হুট করেই এবেরেচি এজেকে কেনার দৌড়ে যোগ দেয় আর্সেনাল। প্রথমে তারা যোগাযোগ করে এজের সঙ্গে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে চুক্তিতে আসে গানাররা। এরপর ক্রিস্টাল প্যালেসের সঙ্গে যোগাযোগ করে।

প্যালেসকে রাজি করাতে এজের জন্য ৬০ মিলিয়ন পাউন্ড এবং সাথে অ্যাড-অনস যুক্ত করে আরও ৭ মিলিয়ন পাউন্ড প্রদানের প্রস্তাব দেয় আর্সেনাল। সব মিলিয়ে ৬৭ মিলিয়ন পাউন্ড বা ৯১ মিলিয়ন ডলারে প্যালেসকে রাজি করায় গানাররা। আর এতেই টটেনহ্যামের হতে যাওয়া খেলোয়াড়কে নিজেদের ডেরায় ভেড়ালো আর্সেনাল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading