নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও তদন্তের আহ্বান তারেক রহমানের

নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও তদন্তের আহ্বান তারেক রহমানের

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, আপডেট ১০:৫০

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনার সঠিক তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নিন্দা জানান।

তারেক রহমান বলেন, “বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলোর তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি। যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের মতো অস্থিতিশীলতামূলক ঘটনা ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে এগোনোকে ব্যাহত না করে।”

তিনি আরো বলেন, “গণতন্ত্রপন্থী অংশীজনরা, যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও রয়েছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা অবশ্যই জয়ী হবে। দেশকে অবশ্যই মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বের করে আনতে হবে।”

সেখানে তিনি লেখেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের এই মব ভায়োলেন্সের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন, ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি।”

এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়ে তিনি লেখেন, “আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading