বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা

বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৮:৪০

অবৈধ সম্পদ অর্জন ও প্লট জালিয়াতির অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে প্লট জালিয়াতির অভিযোগ মামলা দুটি দায়ের করেন।

প্রথম মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পের নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দ গ্রহীতার নামে বরাদ্দকৃত ১৮৮২০২ নম্বর কোডের ১৬ নম্বর সেক্টরের ১১৬ নম্বর রাস্তার ০৩৬ নম্বর প্লট বরাদ্দ প্রদান করে। পরে লিজ দলিলের ২২ ও ২৩ নম্বর শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করায় দ্বিতীয় মামলাটি করা হয়।

অন্য আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া, রাজউকের সাবেক সদস্য আবদুল হাই, রাজউকের সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading