হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ২৪ অক্টোবর

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ২৪ অক্টোবর

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য লিখিত পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। পূর্বনির্ধারিত ২৫ অক্টোবরের পরিবর্তে লিখিত পরীক্ষাটি একদিনি এগিয়ে ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ইতিপূর্বে ধার্যকৃত ২৫-১০-২০২৫ তারিখের পরিবর্তে আগামী ২৪-১০-২০২৫ তারিখ, রোজ শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার-কেন্দ্রের তালিকা প্রভৃতি বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading