অমর একুশে গ্রন্থমেলা এবার ডিসেম্বরে

অমর একুশে গ্রন্থমেলা এবার ডিসেম্বরে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২২:৩০

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে গ্রন্থমেলা ডিসেম্বর মাসে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে জানানো হয়, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ। মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading