শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তানোরে প্রস্তুতিমূলক সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তানোরে প্রস্তুতিমূলক সভা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তানোর থানার ওসি আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যাম কুমার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

তানোরে এবার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট প্রায় ৫৮টি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলমা ইউনিয়নে ৩টি, পাঁচন্দর ইউনিয়নে ৪টি, সরনজাই ইউনিয়নে ১টি, তালন্দ ইউনিয়নে ৩টি, কামাগাঁও ইউনিয়নে ২৫টি, চাঁন্দুড়িয়া ইউনিয়নে ৩টি, তানোর পৌরসভায় ১৩টি এবং মুন্ডুমালা পৌরসভায় ১টি মন্ডপ রয়েছে।

ইউডি/সোহেলরানা/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading