বিশেষ অভিযানে আরও ১৮৪৯ জন গ্রেফতার

বিশেষ অভিযানে আরও ১৮৪৯ জন গ্রেফতার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৭:৪০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৬২৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৮৪৯ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, ১টি লোহার তৈরি মদা ও ১টি কার্তুজের খোসা।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading