দুর্গাপূজা উপলক্ষে ইন্ডিয়ায় পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল

দুর্গাপূজা উপলক্ষে ইন্ডিয়ায় পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:১০

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইন্ডিয়ায় ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দর দিয়ে ইন্ডিয়ার আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ইন্ডিয়ার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুঁড়া চালভর্তি পিকআপ ভ্যানটি আখাউড়া স্থলবন্দরে আসে। চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠনো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড় করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে এবারও ইন্ডিয়ায় ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতিবছর বিভিন্ন উৎসবে দুই দেশের মধ্যে উপহার বিনিময় হয়ে থাকে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading