কপিরাইট লঙ্ঘন মামলায় স্বস্তি পেলেন এ আর রহমান

কপিরাইট লঙ্ঘন মামলায় স্বস্তি পেলেন এ আর রহমান

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১:

তামিল সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’ এর গান ‘ভীরা রাজা ভীরা’ নিয়ে কপিরাইট লঙ্ঘন মামলায় স্বস্তি পেলেন অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। মামলায় স্বস্তি মিললেও আদালতে ২ কোটি রুপি জমা রাখতে হবে এ আর রহমানকে।

এ আর রহমান বিরুদ্ধে পূর্বের একক বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী আদেশ আজ সকালে স্থগিত করেছেন দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গান ‘ভীরা রাজা ভীরা” নিয়ে কপিরাইট লঙ্ঘনের মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, এ আর রহমানের ‘ভীরা রাজা ভীরা” গানটি নাসির ফয়াজুদ্দিন দাগার ও তার ভাই জহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে চুরি করেছেন রহমান। গানটির লিরিক্স আলাদা হলেও তাল, বিট ও সুর আসল গানের সঙ্গে হুবহু মিলে যায়। এমন অভিযোগে ফয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফয়াজ ওয়াসিফুদ্দিন দাগার মামলাটি করেন।

চলতি বছরের ২৫ এপ্রিল দিল্লি হাইকোর্টের একক বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে অভিযোগ গ্রহণ করে বলেছিল, গানের স্বর, ভাব ও শ্রুতিগত প্রভাব একই রকম। ফলে দাগর ভ্রাতৃদ্বয়ের নাম গানটিতে ক্রেডিট দিতে হবে। এছাড়া, প্রযোজক ও এ আর রহমানকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আদালতে ২ কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল।

আজকের রায়ে বিচারপতিরা বলেন, যিনি কোনো সুর পরিবেশন করেন তাকে স্বয়ং সুরকার হিসেবে ধরে নেওয়া যায় না। যদি এমন ধরা হয়, তবে কপিরাইট আইনে ‘কম্পোজার’-এর সংজ্ঞা নতুন করে লিখতে হবে। তাই আদালত অভিযোগের মূল বিষয় দিকে না গিয়েই সিঙ্গল বেঞ্চের আদেশ বাতিল করেছে। তবে রহমানকে ২ কোটি টাকা আদালতে জমা রাখতে হবে।

অভিযোগ নাকচ করে এ আর রহমান বলেছেন, ‘ভীরা রাজা ভীরা’ তার মৌলিক সৃষ্টি, যা পশ্চিমা সঙ্গীতের উপাদান নিয়ে রচিত। অন্যদিকে, ‘শিব স্তুতি’ একটি ঐতিহ্যবাহী ধ্রুপদ ঘরানার গান।’ সূত্র: এনডিটিভি

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading