কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে সেফ এক্সিট করার চিন্তা করছেন: সারজিস

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে  সেফ এক্সিট করার চিন্তা করছেন: সারজিস

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদে নয়, তার প্রতি আস্থা রেখেছিল।’

সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী নগরীর চেম্বার অব কমার্স ভবন অডিটরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস এ কথা বলেন।

উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চান জানিয়ে তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন। তারা যেন এই চিন্তা না করে। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।’

উপদেষ্টাদের কারণে, বিচার, আইনশৃঙ্খলারক্ষা, বৈদেশিক সম্পর্ক এসব ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন সারজিস।

উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক জানান, ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থান জড়িতদের (শীর্ষ পর্যায়ের উল্লেখযোগ্যদের) বিচারের রায় হলে, সেক্ষেত্রে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে বাধা নেই এনসিপির।

তিনি বলেন, বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ, প্রতীক, নিবন্ধন সবকিছু বাতিল করতে হবে। তা না করা হলে, আগের মতই ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে।

এর আগে তিনি, রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় শুরুতে তিনি জেলার নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন।

এরপর দলীয় কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন। সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা করেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading