রবিবার থেকে শিশু-কিশোরদের দেয়া হবে টাইফয়েড টিকা: ডা. সায়েদুর
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:১৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আগামী রবিবার থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সায়েদুর রহমান বলেন, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণ করলে এ জ্বরের আক্রান্তের হার কমে আসবে।
আগামী ১২ অক্টোবর থেকে দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন,
এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপী দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে।
ইউডি/রেজা

