বিশেষ কোটায় একাদশে ভর্তির সুযোগ ঢাকা কলেজে

বিশেষ কোটায় একাদশে ভর্তির সুযোগ ঢাকা কলেজে

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:0৩

বিশেষ কোটায় (প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান নির্ধারিত ন্যূনতম জিপিএ ও আসনসংখ্যা শিথিলযোগ্য থাকবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর নিউমার্কেট থানাধীন ঢাকা কলেজে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৩০ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিবন্ধী, সাংস্কৃতিক ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ শিক্ষার্থী এবং প্রবাসীদের সন্তানদের ভর্তি প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করা যাবে। আর বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই-বাছাই শেষে ভর্তি অনুমোদন দেবে।

তবে এ ক্ষেত্রে প্রতিষ্ঠান নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিলযোগ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়।

এর আগে একটি নির্দেশনা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাবেন কেবল সেই শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসী বা জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক বা ক্রীড়া ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading