প্লট-ফ্ল্যাট হস্তান্তরে লাগবে না রাজউক কিংবা কোনো কর্তৃপক্ষের অনুমতি

প্লট-ফ্ল্যাট হস্তান্তরে লাগবে না রাজউক কিংবা কোনো কর্তৃপক্ষের অনুমতি

উত্তরদক্ষিণ। সোমবার (১০ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৫

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষের অধীনে উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কোনো কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। একটি নির্ধারিত ফি পরিশোধ করে সাব-রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন করে জমি বা ফ্ল্যাট হস্তান্তর করা যাবে।

সোমবার (১০ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা, দেশের আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ব্যবস্থাকে সহজীকরণ, লিজগ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি লাঘব এবং দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।

আগে আবাসিক প্লট বা ফ্ল্যাটের দলিল সম্পাদনের জন্য লিজদাতাপ্রতিষ্ঠানের অনুমোদন অপরিহার্য ছিল।

নতুন প্রজ্ঞাপনের ফলে উত্তরাধিকার, ক্রয়, দান, হস্তান্তর (বিক্রয় বা বণ্টন) সংক্রান্ত দলিল সম্পাদনের জন্য কোনো অনুমোদন গ্রহণের প্রয়োজন থাকবে না। তবে প্লটের বিভাজন বা একত্রীকরণ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের নিয়ম আগের মতোই বজায় থাকবে।

দলিল মূল্য অনুসারে হস্তান্তরের ক্ষেত্রে ফ্ল্যাটের জন্য ২ শতাংশ এবং প্লটের জন্য ৩ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে, যা সরাসরি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে। এ ফি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্ধারিত অর্থনৈতিক কোড অনুসারে নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে আদায় করা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading